ছেলের খাওয়ার দিতে যাওয়ার পথে লড়ির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে মালদা থানার নারায়নপুর ৩৪নম্বর জাতীয় সড়কে। মৃত ব্যাক্তির নাম বিমল মন্ডল। ঘটনায় লড়ির চালক খালাশির গ্রেফতারের দাবিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে পেশায় লড়ি চালক বিমল বাবু মঙ্গলবার দুপুরবেলা ছেলের জন্য খাওয়ার নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে বাইকে করে নারায়নপুরে যাচ্ছিলেন। পথে গাজল থেকে মালদাগামী লড়িটি সামনাসামনি ধাক্কা মারে বাইক আরোহীকে। ঘটনায় বিমল বাবু লড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয় গ্রামবাসীরা ঘটনা দেখতে পেয়ে ছুটে আসতেই চালক খালাশী পালিয়ে যায়। লড়িটিকে গ্রামবাসীরা আটক করেছে। চালক ও খালাশির গ্রেফতারের দাবিতে ৩৪নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ আসলে পুলিশি আস্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।
স্থানীয় বাসিন্দা আজমল শেখ জানায়, ৩৪নম্বর জাতীয় সড়কে বেপরোয়া যানবাহন চলার ফলে দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটছে এই রাস্থায়। ঘটছে মৃত্যুর মত ভয়াবহ ঘটনা। আর প্রশাসন নির্বিকার। বার বার গাড়ির গতি নিয়ন্ত্রনের কথা ঢাকঢোল পিটিয়ে আলোচনা করা হলেই যেমনকার তেমনি থেকে যায়। আমরা চায় এলাকায় ট্রাফিক বসিয়ে নিয়ন্ত্রন করাহোক।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। চালক খালাশির খোঁজে শুরু হয়েছে তল্লাশী।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0ZXuN2jQlhQ